ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০১
আজকের সর্বশেষ সবখবর

পাবনার দোগাছিতে ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন উদ্বোধন

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
পঠিত: 264 বার
Link Copied!

শামীম আহমেদ,পাবনা জেলা রির্পোটারঃ-

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ভাতাভোগীদের সামাজিক সুরক্ষা সেবা নিশ্চিতে লাইফ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ভাতাভোগীদের মাঝে বক্তব্য দেন তিনি।

বক্তব্য কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এই বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা চালু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের সরকার। তিনি সব সময় গরিব দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, এই সরকার অবহেলিত মানুষের বিপদ আপদে সব সময় পাশে থাকেন। শুধু বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন না। তিনি প্রতিটি বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

দোগাছি ইউপি চেয়ারম্যান আলী হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, উপজেলা আ.লীগের সহসভাপতি আজমত আলী বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন ও পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, দোগাছি সাংগঠনিক ইউনিয়নের (১,২,৩) সভাপতি আ: রশিদ বাবলু, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন সহ স্থানীয় আ.লীগ ও ইউপি সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।