ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০১
আজকের সর্বশেষ সবখবর

পল্টনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

সত্যের কন্ঠ
আগস্ট ৪, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
পঠিত: 350 বার
Link Copied!

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সমাবেশের উদ্যোগে নিয়েছে বিএনপি। সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়ছে নেতাকর্মীদের ভিড়।

প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, প্রতিবাদ সমাবেশ যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। এসময় বিএনপি নেতাকর্মীদের সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।