ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০১
আজকের সর্বশেষ সবখবর

নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানের এডমিরাল পদে পদোন্নতি

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
পঠিত: 417 বার
Link Copied!

নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন।

এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তাঁর উপস্থিতিতে নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান নৌবাহিনী প্রধানকে নতুন এ র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

গত ২৪ জুলাই ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান ১৭তম নৌবাহিনী প্রধান হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন।

এ সময়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মোঃ হাশিবুল আলম উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।