ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বয়কট করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় হিরো আলমের পক্ষে এই ঘোষণা দেন তার নির্বাচনী কমিটির প্রধান ইলিয়াস হোসেন।
তিনি বলেন, হিরো আলমের ওপর হামলা আমরা কোনোভাবেই মেনে নেব না। এটা সম্পূর্ণ পরিকল্পিত। ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে আওয়ামী লীগের কর্মীরা এই হামলা করেছে। আমরা সম্পূর্ণরূপে এই নির্বাচন বয়কট করছি। এখন যদি হিরো আলম বিপুল ভোটে জয়ীও হন তবুও আমরা এই নির্বাচন বর্জন করছি।
এ সময় ইলিয়াস হোসেন বলেন, হিরো আলমের ওপর যারা হামলা করেছে আমরা তাদের বিচার চাই।
এর আগে, বিকেল ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গেলে একদল লোক হিরো আলমের ওপর হামলা করে। পরে তাকে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
