ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৪
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

সত্যের কন্ঠ
নভেম্বর ১, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
পঠিত: 71 বার
Link Copied!

জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দাবি করেন, ক্ষমতায় গেলে দেশ থেকে দূর্নীতি দূর করবে জামায়াতে ইসলামি।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে বলেও জানান। গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্গন করেছে এমন মন্তব্যও করেন জামায়াতের আমির।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াতে ইসলামির প্রতিনিধি ও সেইভ বাংলাদেশ’র চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন ও ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।