নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “আজকের এই অনুষ্ঠান রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে, এতে যান চলাচলে সমস্যা হচ্ছে এবং মানুষের কষ্ট হচ্ছে। তাই আমরা কর্মসূচি সংক্ষিপ্ত করেছি।”
তিনি আরও বলেন, সমাজের সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করে, তাহলেই শহীদ জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। তিনি বলেন, “আমরা অঙ্গীকার করি, সমাজের প্রত্যেকে প্রত্যেককে সাহায্য-সহযোগিতা করব।”
বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ গঠনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে, তাদের সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রম নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে এবং দলকে আরও শক্তিশালী করার বিষয়ে কাজ চলবে।
