ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৩
আজকের সর্বশেষ সবখবর

“নওগাঁয় ৯৭ বোতল ফেন্সিডিল (এস্কাফ)সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ২৫, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

নওগাঁ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭ বোতল ফেন্সিডিল (এস্কাফ)সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গত ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানাধীন বসাইল-টু-কনজুইল সড়কের মারমা মল্লিকপুর পুরাতন জামে মসজিদের পাশে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৯৭ বোতল ফেন্সিডিল (এস্কাফ), মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ডসহ শিউলি (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ সদর উপজেলার মারমা শা-পাড়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শিউলি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিল (এস্কাফ) সংগ্রহ করে নওগাঁসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন বলে স্বীকার করেন। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও তিনি জানান।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।