ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৮
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম অবমাননায় অভিযুক্ত পাকিস্তানের চিকিৎসক পুলিশের গুলিতে নিহত

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
পঠিত: 210 বার
Link Copied!

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ধর্ম অবমাননায় অভিযুক্ত এক চিকিৎসককে গুলি করে হত্যা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, নিহত চিকিৎসকের নাম শাহনেওয়াজ কানভার। গত এক সপ্তাহে, ধর্ম অবমাননার অভিযোগে পুলিশের গুলি খাওয়া ২য় ব্যক্তি। এ ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

 

স্থানীয় পুলিশ প্রধান নিয়াজ খোসো দাবি করেছেন, শাহনেওয়াজ কানভার দুর্ঘটনাক্রমে নিহত হয়েছেন। গুলি করার সময় পুলিশ তাকে চিনতে পারেনি।

 

উল্লেখ্য, রাসুল (স.)-কে অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মের নিন্দা করে পোস্ট শেয়ারের অভিযোগে গত মঙ্গলবার আত্মগোপনে চলে গিয়েছিলেন চিকিৎসক কা

নভার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।