ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৭
আজকের সর্বশেষ সবখবর

দেশ পরিচালনার জন্য মানুষের দরকার বিএনপিকে: নজরুল ইসলাম খান

সত্যের কন্ঠ
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
পঠিত: 50 বার
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাসার কাজের জন্য মানুষ অভিজ্ঞ লোক খোঁজে, তেমনি দেশ পরিচালনার জন্যও মানুষের দরকার বিএনপিকে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিলে পেশাজীবীদের এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবে বিএনপি। নারীদের জন্য নিরাপদ আবাস ও যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিএনপির এই নেতা বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকতে হলে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। শিল্প বাঁচাতে হবে। দেশের অর্থনীতি উন্নয়ন হলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। পরিবহন শ্রমিকদের ভর্তুকি দিয়ে হলেও বীমার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, মানুষের উপকার না করে প্রতিপক্ষের লোকজন শুধু সমালোচনা করে। তারা ফ্যামিলি, কৃষি কার্ডের সমালোচনা করে। এখন আবার তারা স্মার্ট কার্ড দেওয়ার কথাও বলছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশকে নিঃশেষ করে দিয়েছে। এর থেকে দেশকে এখন ওঠাতে পারে শুধু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।