ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
আজকের সর্বশেষ সবখবর

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি; ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

সত্যের কন্ঠ
জুন ১৪, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
পঠিত: 58 বার
Link Copied!

দেশজুড়ে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। টিকাদান কর্মসূচি জোরদার করা হলেও রোগটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত তিন মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৫ হাজার ৯৫১ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৩ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ৫২ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে। মোট আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৭০ হাজার ৫৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।