ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৯
আজকের সর্বশেষ সবখবর

দেশের মানুষের জন্য মৌলিক অধিকারের আওতায় তথ্য প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে: প্রধান তথ্য কমিশনার

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
পঠিত: 85 বার
Link Copied!

প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে তথ্য অধিকার আইন-২০০৯-এর মাধ্যমে দেশের মানুষের জন্য মৌলিক অধিকারের আওতায় তথ্য প্রাপ্তি নিশ্চয়তা প্রদান করা হয়েছে। যার সুফল জনগণ পাচ্ছে।

তিনি আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ড. আবদুল মালেক বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি,স্বায়িত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ সভায় এসময় তথ্য কমিশনের পরিচালক ড. আবদুল হাকিম, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ জনপ্রতিনিধি এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।