ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০২
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগ সহনীয় জাতি গঠনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে : ত্রাণ প্রতিমন্ত্রী

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
পঠিত: 205 বার
Link Copied!

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বাঙ্গালী জাতিকে দুর্যোগ সহনীয় একটি জাতি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) ধারণার পথপ্রদর্শক এবং ১৯৭০ সালে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সম্মুখীন হওয়ার পর সাইক্লোন প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দুর্যোগ ঝুঁকি কমিয়ে একটি দুর্যোগ সহনীয় জাতি গঠনে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র নারীর ক্ষমতায়ন’ উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি অর্জনে জেন্ডার-রেসপন্সিভ সেবা’ ক্যাটাগরিতে ‘জাতিসংঘ জনসেবা পদক ২০২১’এ ভূষিত হয়েছে ।

ডা. এনামুর রহমান আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত “দুর্যোগ সহনশীলতা সপ্তাহ- ২০২৩” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি তাজুল ইসলাম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস, বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে এবং বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল।

ডা. এনামুর রহমান বলেন, দুর্যোগ ঝুকি-হ্রাস ও দুর্যোগ মোকাবেলা কার্যক্রমকে সমন্বিত, লক্ষ্য ভিত্তিক ও শক্তিশালী  এবং সব ধরনের দুর্যোগ মোকাবেলায় কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০১৬-২০২০, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০১১, মৃতদেহ ব্যবস্থাপনা নির্দেশিকা-২০১৬, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি), ২০১৯ সহ আরো অনেক গুরুত্বপূর্ণ দলিল প্রণীত হয়েছে । এছাড়াও বিভিন্ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়েছে  প্রতিবন্ধী, নারী, বয়স্ক ব্যক্তি ও শিশুসহ দুর্গত জনগোষ্ঠীর চাহিদা নিরূপন ও বাস্তবায়ন করা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।