ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৭
আজকের সর্বশেষ সবখবর

দুই কেজি গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ১৩, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

রাজধানীর তুরাগ থানার খানটেক হাসুরবটতলা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৪৪ হাজার ৫৯০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন লাকী (৪০) ও আব্দুল হামিদ (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে একটি গ্যারেজে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

তুরাগ থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তুরাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এ ঘটনায় তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।