ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২১
আজকের সর্বশেষ সবখবর

তেজগাঁওয়ে ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সত্যের কন্ঠ
জুন ৯, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুন রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের মহাখালী-মগবাজার সড়কে একটি পিকআপে অভিযান চালানো হয়। এ সময় পিকআপের চালক বাবুল হাসান (২৩) ও যাত্রী মো. রাসেল মিয়া (৩৫)-কে আটক করা হয়।

তাদের দেখানো মতে পিকআপের পেছন থেকে ২০টি পোটলায় থাকা ৮০ কেজি এবং পৃথক একটি প্যাকেটে থাকা ৬ কেজিসহ মোট ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।