ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৬
আজকের সর্বশেষ সবখবর

তুরাগে মরদেহ উদ্ধারের গুজব ভিত্তিহীন, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ডিএমপির

সত্যের কন্ঠ
জুন ২৮, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
পঠিত: 34 বার
Link Copied!

রাজধানীর তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য, ছবি ও ভিডিওকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হয়েছে। অনুসন্ধানে প্রচারিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

ডিএমপির তথ্যমতে, উত্তরা বিভাগের তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ড বা সংশ্লিষ্ট ঘটনার তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তুরাগ থানায় কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) বা মামলাও দায়ের হয়নি।

এছাড়া মিরপুর ক্রাইম ডিভিশনের পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানাও পর্যালোচনা করা হয়েছে। ডিএমপি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে ওই দুই থানারও কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং সেখানে এ ধরনের ঘটনার কোনো অভিযোগ বা প্রমাণ নেই।

ডিএমপি আরও জানায়, বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যাচাই-বাছাইহীন তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়ে ডিএমপি বলেছে, গুজব, বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।