ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

“তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক ভিড়”

সত্যের কন্ঠ
মে ৩০, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
পঠিত: 64 বার
Link Copied!

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

শনিবার (৩০ মে) দুপুর ১টা থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং নানা স্লোগানের মাধ্যমে কর্মসূচিকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর ১৬টি স্থানে একযোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তার আদর্শ ধারণ করে বিএনপি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্থানে একযোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচিতে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে নয়া পল্টনে নেতাকর্মীদের ভিড় আরও বৃদ্ধি পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।