ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪২
আজকের সর্বশেষ সবখবর

তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাদ দিয়ে নির্বাচনের পথে আসুন : বিএনপিকে ওবায়দুল কাদের

সত্যের কন্ঠ
আগস্ট ১৭, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ
পঠিত: 107 বার
Link Copied!

তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাদ দিয়ে নির্বাচনের পথে আসার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নির্বাচনের পথে আসুন, তা না হলে আম-ছালা দুটোই যাবে। সোজা পথে আসুন। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাদ দিয়ে নির্বাচনের পথে আসুন।’

ওবায়দুল কাদের সিরিজ বোমা হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রয়েছে। আমি ফখরুল ইসলামকে বলবো আপনি দলবল নিয়ে পাকিস্তানে চলে যান। কারণ পৃথিবীতে আর কোন দেশে এই সরকার ব্যবস্থা নেই।’
‘আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায়’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব ইতিহাস ভুলে গেছেন? আজকে অবাক লাগে মির্জা ফখরুল যখন বলেন- আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করছে। দিনের আলোতে যাদের চক্ষুলজ্জা নেই তারা অন্ধকারে এ কথা বলতে পারে।

তিনি বলেন, এ মাসটি আমাদের জন্য রক্তক্ষরণের মাস। এ মাসে আমাদের বেদনার অশ্রু গড়িয়ে পড়ে। এই মাসে ভয়াল ট্র্যাজেডি আমাদেরকে আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম এবং বঙ্গবন্ধু হত্যাকা- স্মরণ করিয়ে দেয়। বঙ্গবন্ধুর অবর্তমানে বিশ্বস্ত ঠিকানার নাম শেখ হাসিনা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।