ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০১
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির বাসে সাত কলেজের হামলা, আহত ২ শিক্ষার্থী

সত্যের কন্ঠ
জানুয়ারি ১৫, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
পঠিত: 100 বার
Link Copied!

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান অবরোধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন ঢাবি শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলে বাসটির দুটি জানালার কাচ ভেঙে যায় এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় আমরা বিকল্প রুট নির্ধারণের পরিকল্পনা করছি।

ক্ষতিগ্রস্ত বাসটি হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনা–নেওয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে। দুপুরের ট্রিপে বাসটি সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে অবরোধরত শিক্ষার্থীদের হামলার শিকার হয়। বর্তমানে বাসটি ভিসি চত্বরে রাখা হয়েছে।

ঢাবির পরিবহন দপ্তরের পরিচালক কামরুল ইসলাম বলেন, “বাসের পেছনের গ্লাস পুরোপুরি ভেঙে গেছে, দরজা ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, অবরোধের কারণে বাসটি আটকে পড়লে বাসে থাকা ঢাবি শিক্ষার্থী ও আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে প্রক্টরিয়াল টিম বাসটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পেছন দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কাচ ভেঙে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং বাসের বাহিরের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।