ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৬
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা: পলাতক বাসচালক গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ৬, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
পঠিত: 58 বার
Link Copied!

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের রক্ষণাবেক্ষণ গাড়িকে ধাক্কা দিয়ে দুই কর্মীর মৃত্যুর ঘটনায় পলাতক বাসচালক মনিরুল ইসলাম (৩১)-কে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৬ জুন) বিকেলে মাগুরা সদর উপজেলার শক্রজিৎপুর এলাকা থেকে র‍্যাব-১০ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ৩ জুন দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে গোল্ডেন লাইনের একটি বাস বেপরোয়া গতিতে কর্পোরেশনের একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ৬ কর্মী আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে জামাল হাওলাদার (৪১) ও মাহফুজ মোল্লা (৩০)-কে মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।