ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৩
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর বিএনপি, সাবধান: কাদের

সত্যের কন্ঠ
আগস্ট ১৯, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ
পঠিত: 349 বার
Link Copied!

বিএনপির নেতাকর্মীদের বিষয়ে  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরবলেছেন, ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর বিএনপি। তাদের থেকে সাবধান। বাংলাদেশের গণতন্ত্র তাদের কাছে নিরাপদ নয়।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে এই ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শুধু কর্মসূচি পালন করে না। মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে সামনে এগিয়ে আসে। আমাদের বাঁচতে হলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হবে। শুধু রাজনীতি করলে হবে না। মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে।

ডেঙ্গু বিরোধী অভিযান জোরদার করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সেতুমন্ত্রী।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।