ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১২
আজকের সর্বশেষ সবখবর

“ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ”

সত্যের কন্ঠ
জুন ২১, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর সূত্রাপুর থানাধীন ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড এলাকার পাশে ময়লার ডিপো এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মুরাদ (৪৫) ও মোঃ জুয়েল (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ জুন) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন ময়লার ডিপো এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের সহযোগী অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জন কৌশলে পালিয়ে যায়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের দখল এবং পলাতকদের ফেলে যাওয়া আলামত থেকে একটি ধারালো স্টিলের সুইচ গিয়ার চাকু, দুটি ধারালো চাপাতি, দুটি লোহার রড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া মুরাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১০টির বেশি মামলা রয়েছে। অন্যদিকে জুয়েলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও জালটাকাসহ বিভিন্ন অপরাধে ৫টির বেশি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।