ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১২
আজকের সর্বশেষ সবখবর

“ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩২৩ মামলা”

সত্যের কন্ঠ
জুন ২৪, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
পঠিত: 39 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৩২৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন ২০২৬) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৯৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬৬টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬৩টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১১টি মামলা করা হয়।

এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬৯টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৫১২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬২টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৪২টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মামলা করা হয়েছে।

ডিএমপি জানায়, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অভিযানকালে মোট ৪৭৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।