রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৮৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১২০টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২১৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৭টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২১টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪০টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৯২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯২টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৯১টি মামলা করা হয়েছে।
এছাড়া, অভিযানের সময় ৪১৩টি যানবাহন ডাম্পিং এবং ১৪৬টি যানবাহন রেকার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
