ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৫
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক আইনে বাধা ও পুলিশের সঙ্গে অসদাচরণ, সিএনজি চালক গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৫, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
পঠিত: 18 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

ট্রাফিক আইন অমান্য এবং দায়িত্ব পালনরত পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক সিএনজি চালককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সবুজবাগ ট্রাফিক জোন।

গ্রেফতারকৃতের নাম মো. খোকন (৩৫)।

সবুজবাগ ট্রাফিক জোন সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে মালিবাগ ক্রসিং এলাকায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সার্জেন্ট দেখতে পান, একটি সিএনজি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বারবার সতর্ক করার পরও চালক গাড়ি সরাতে অনাগ্রহ প্রকাশ করেন।

পরে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে গেলে সিএনজি চালক ক্ষিপ্ত হয়ে সার্জেন্টের সঙ্গে অশালীন আচরণ করেন, রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং পুলিশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত চালক ও সিএনজিটি রমনা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।