আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জমির হোসেন প্রকাশ হোসেন (৩৬)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি টেকনাফ পৌরসভা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে টেকনাফ পৌরসভার ০৪ নং ওয়ার্ডের আল-ফয়সাল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি জমির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৫।
গ্রেফতারকৃত জমির হোসেন (৩৬)-এর পিতার নাম মৃত সৈয়দ হোসেন এবং তার ঠিকানা টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া, ০৪ নং ওয়ার্ড, টেকনাফ, কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, মাদক ও অপরাধ দমনে তাদের চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
