ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া গ্রেফতার

সত্যের কন্ঠ
নভেম্বর ১২, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ণ
পঠিত: 179 বার
Link Copied!

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরীকে র‍্যাব-১ ও র‍্যাব-৯ গ্রেফতার করেছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিলেটের কুমারপাড়া এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এ মামলা করেন স্থানীয় বাসিন্দা সাবুর আলী সাবু।

ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইয়াহিয়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে পরাজিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।