ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০২
আজকের সর্বশেষ সবখবর

“জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, থাকবে কড়া নিরাপত্তা”

সত্যের কন্ঠ
মার্চ ১৯, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
পঠিত: 25 বার
Link Copied!

রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি জানান, একই মাঠে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন এবং নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহ মাঠে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। তবে আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে ঈদ জামাতকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মো. সরওয়ার জানান, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ রাজধানীর সব ঈদ জামাতে একাধিক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, প্রবেশপথগুলোতে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানো হবে এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। ঈদগাহ মাঠের আশপাশে যানবাহন প্রবেশ ও পার্কিং নিষিদ্ধ থাকবে। মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবনকে প্রবেশপথ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, ঈদকে ঘিরে পুলিশি টহল জোরদার করা হবে। নারীদের জন্য পৃথক গেট ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি সিটিটিসি, ডগ স্কোয়াড, স্পেশাল ব্রাঞ্চ, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ওয়াচ টাওয়ার মোতায়েন থাকবে। ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমও স্ট্যান্ডবাই থাকবে।

নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা মোবাইল ফোন, জায়নামাজ ও ছাতা সঙ্গে নিতে পারবেন। তবে কোনো দাহ্য বস্তু বহন করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।