ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৭
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে আগ্রহী

সত্যের কন্ঠ
অক্টোবর ২৬, ২০২৩ ২:০২ অপরাহ্ণ
পঠিত: 142 বার
Link Copied!

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

গত মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এমপি এবং জলবায়ু বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির মধ্যে এক বৈঠকে এই বিষয়ে তারা একমত পোষণ করেন। উভয় দূত দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে সম্মত হয়েছে।

দুই বিশেষ দূত জাতিসংঘর জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-সহ দ্বিপাক্ষিক এবং বৈশ্বিক জলবায়ু প্ল্যাটফর্মে বৃহত্তর বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের বিশেষ দূত সাবের চৌধুরী জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নের্তৃত্ব পুনর্ব্যক্ত করে বলেন বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিসমূহের বাস্তবায়নে ঘাটতি পূরণে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে সোচ্চার ভূমিকা অব্যাহত রাখবে।
তিনি ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’-সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জলবায়ুর বিষয়ে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে কেরিকে অবহিত করেন।

মার্কিন  বিশেষ দূত জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ হ্রাসে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে।

 

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।