ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৪
আজকের সর্বশেষ সবখবর

জনগণের ভোটেই নির্বাচিত হয়েছি, জনগণের পক্ষেই কথা বলব: হাসনাত আবদুল্লাহ

সত্যের কন্ঠ
জুলাই ১৯, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
পঠিত: 10 বার
Link Copied!

তাইমুল হায়দার সজীব, ঝালকাঠি প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি বলেই জনগণের পক্ষেই কথা বলব। যারা ব্যবসায়ী বা বালুখেকোদের অর্থে সংসদে যান, তারা জনগণের স্বার্থ দেখেন না।

রোববার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিতরা জনগণের কাছে জবাবদিহি করেন। কিন্তু অর্থ বা সন্ত্রাসের মাধ্যমে নির্বাচিতরা জনগণকে ভয় পান না। নির্বাচনের আগে এনসিপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা কতটা রাখা হয়েছে তা জনগণই মূল্যায়ন করবে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ স্লোগানের মধ্য দিয়ে সব শ্রেণির মানুষ বিকল্প তৈরি করেছে। সেই চেতনা নিয়েই দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

হাসনাত আরও বলেন, গত পাঁচ মাসে সংসদে মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে কথা বলেছেন।

একইসঙ্গে আসন্ন উপজেলা নির্বাচনে রাজাপুর উপজেলায় চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিনের নাম ঘোষণা করেন।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।