ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৯
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইবিরোধী অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার; আহত ওসিসহ দুই পুলিশ সদস্য

সত্যের কন্ঠ
জুন ১৬, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর আদাবর থানা এলাকায় দুঃসাহসিক ছিনতাইবিরোধী অভিযান পরিচালনা করে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। অভিযানের সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিপিএম, পিপিএম) ও সাব-ইন্সপেক্টর (এসআই) তরুণ কুমার আহত হন। পাল্টা অভিযানে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।

গ্রেফতারকৃতরা হলো— মো. সজিব হোসেন রুবেল (২৮), মো. আমির (২৮), মো. জয় (২৮) ও মো. কাশেম (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে আদাবর থানাধীন মফিজবাগের ৭ নম্বর রোডের একটি দোকানে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ছিনতাইকারীদের একটি আস্তানায় অভিযান চালালে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

পরবর্তীতে বিকেল আনুমানিক ৪টার দিকে ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইবিরোধী অভিযান পরিচালনার সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও এসআই তরুণ কুমার আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে একটি ছুরি, একটি চাপাতি, একটি স্টিলের পাইপ, দুটি হাতুড়ি, একটি পিভিসি পাইপ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঘটনার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।