ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫২
আজকের সর্বশেষ সবখবর

ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে চলে গেছে: ড. হোসেন জিল্লুর রহমান

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
পঠিত: 194 বার
Link Copied!

ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে চলে গেছে। তরুণদের মধ্যে হতাশার জায়গাগুলো দেখলেই তা বুঝতে পারবেন। এমন মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দারিদ্র্যের হিসাবে বাংলাদেশের অর্থনীতি উলটো পথে হাঁটছে। বিগত সরকারের আমলে বৈষম্য প্রতিনিয়ত বেড়েছে। গুরুত্ব হারিয়েছে পরিসংখ্যান। কিছুদিন আগে প্রকাশিত সরকারি সমীক্ষায় দেখা গেল, প্রাথমিকে ঝড়ে পড়ার হার বেড়ে গেছে। তার মানে বাস্তবতা হচ্ছে আমরা আগাচ্ছি না।

তিনি আরও বলেন, সবাই আত্মতুষ্টিতে ভুগছে। অথচ বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন নিয়ে কাজ হচ্ছে না। আগের চেয়ে গতি কমেছে অর্থনীতির। এ সময় উন্নয়নের নতুন বয়ান তৈরির পরামর্শ দেন এই অর্থনীতিবিদ।

অপরদিকে, সেমিনারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ করা হয়, গত ১৫ বছরে যোগ্য ব্যক্তির পরিবর্তে পকেট কমিটি দিয়ে এখানে কাজ চলেছে। ব্যবসায়ীদের কল্যাণের চেয়ে রাজনৈতিক তোষামোদিতে বেশি ব্যবহার হয়েছে এ সংগঠন। তাই দ্রুত এফবিসিসিআই নির্বাচন দিয়ে এই বণিক সমিতিকে কার্যকর করার আহ্বানও জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।