ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৮
আজকের সর্বশেষ সবখবর

“চিতলমারীর চাঞ্চল্যকর আমির হামজা হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার ”

সত্যের কন্ঠ
জুন ২১, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
পঠিত: 45 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

বাগেরহাট জেলার চিতলমারী থানার চাঞ্চল্যকর আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল হোসাইন ওরফে বডি সোহেল (৩৬)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ২০ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন নোয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রুবেল হোসেনের চায়ের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় চিতলমারী থানার চাঞ্চল্যকর আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল হোসাইন ওরফে বডি সোহেল (৩৬), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- চাঁনমারী, থানা- খুলনা সদর, জেলা- খুলনাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ তারিখে পূর্ব শত্রুতার জের ধরে ধৃত আসামিসহ অন্যান্য এজাহারভুক্ত আসামিরা মোটরসাইকেলযোগে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাদীর ছেলে আমির হামজাকে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেসা ধৃত আসামিসহ অন্যান্যদের বিরুদ্ধে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাগেরহাট জেলার চিতলমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।