চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার মাল (৫৫)-কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অভিযুক্ত দেলোয়ার মাল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার (৮ জুন) সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দেলোয়ার মাল ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার পলাতক আসামি ছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
