ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ঘোষিত ২২৭টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭,স্বতন্ত্র ৪৯

সত্যের কন্ঠ
জানুয়ারি ৮, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
পঠিত: 135 বার
Link Copied!

আওয়ামী লীগ নির্বাচনের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ভোট গণনা এখনও চলছে। নির্বাচন কমিশন এ কথা জানিয়েছে।
এ পর্যন্ত ২২৪টি আসনে নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারী ফলাফলে আওয়ামী লীগ ১৬৭টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা ৪৯টি আসন এবং জাতীয় পার্টি ১০টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল একটি আসনে জয়ী হয়েছে।

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাসসকে বলেন, “ভোট গণনা চলার প্রেক্ষিতে আমরা আপনাকে বলতে পারি ফলাফলে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।”

সোমবার সকালের মধ্যে ভোট গণনা শেষ হলে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

গণনার সাথে জড়িত অন্য একজন কর্মকর্তা বলেছেন, নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলগুলো গণনা করছে এবং প্রায় ২০০টি নির্বাচনী এলাকার এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল চূড়ান্ত করেছে। তিনি অবশ্য বিস্তারিত আর কিছু বলেননি।

তবে মাঠের নির্বাচনী চিত্র অনুযায়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে জয়ী হতে চলেছে, যা পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিচ্ছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৪০ শতাংশ, যদিও কিছু ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটের সময় বড় ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।