ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৮
আজকের সর্বশেষ সবখবর

“গুলশানে ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে কোটি কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ২০, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
পঠিত: 39 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিএল গ্রুপের সিইও মির্জা আবুল বাশার (৩৫)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা পুলিশ।

শনিবার (২০ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গুলশান-১ এলাকা থেকে টানা ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, গাড়ি ক্রয়-বিক্রয়ের নামে অর্থ আত্মসাতের অভিযোগে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে তার বিরুদ্ধে গুলশান থানায় একটি প্রতারণা মামলা রুজু হয়। মামলার পর থেকেই তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি গুলশান-১ এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন। এরই ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে এবং দীর্ঘ ১৮ ঘণ্টার চেষ্টায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবুল বাশার দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি ও পশুর হাটে প্রতারণাসহ নানা কৌশলে বিপুল অর্থ আত্মসাৎ করে আসছিলেন। এর আগে প্রায় ১০-১১ মাস পূর্বে তার হেফাজত থেকে দুটি চোরাই ও প্রতারণামূলক গাড়ি উদ্ধার করা হয়, যা নিয়ে ভাটারা থানায় মামলা হয়। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।