ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

খিলক্ষেতে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৩, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
পঠিত: 24 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তুল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে মস্তুল চেকপোস্টে ডিউটিরত পুলিশ একটি কালো রঙের টয়োটা টিআরএক্স মাইক্রোবাসকে থামানোর সংকেত দেয়। তবে চালক পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে।

পরে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. কামাল মিয়া (২৯), স্বপ্না (২২) এবং খায়রুল ইসলাম (২২)।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।