ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৭
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার লন্ডনে যাত্রা কাল রাত ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে

সত্যের কন্ঠ
জানুয়ারি ৬, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
পঠিত: 174 বার
Link Copied!

আগামীকাল রাত ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ডা. জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন। এ ছাড়া দীর্ঘ এই যাত্রায় তার সুস্থতা নিশ্চিত করতে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের ৪ জন চিকিৎসকও সঙ্গে থাকবেন।

লন্ডনে পৌঁছে সেখানকার ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া। সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডা. জাহিদ। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের রিসিভ করার কথা রয়েছে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।