বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৭ ডিসেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদ বিতর্কে তিনি এ কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারাও আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।
সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারের নামে অবিচার করেছেন তিনি এবং বিচার বিভাগ ধ্বংসে ভূমিকা রাখা ব্যক্তিদের বিচার হওয়া উচিত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
