ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫১
আজকের সর্বশেষ সবখবর

কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ৭ দালাল গ্রেফতার, কারাদণ্ড

সত্যের কন্ঠ
জুলাই ১৬, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
পঠিত: 25 বার
Link Copied!

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ও র‍্যাব-১০-এর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে চারজনকে ২০ দিনের, দুজনকে ১৫ দিনের এবং একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‍্যাব জানিয়েছে, সরকারি দপ্তরে দালালদের তৎপরতায় সেবাপ্রত্যাশীরা হয়রানির শিকার হন। এ ধরনের দালালচক্রের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।