আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
“বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুর তাদের দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ জুন ২০২৬) সকাল ৭টায় র্যাব-১৩, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন বালারহাট বাজার গ্রামের আকবর আলী (৫৮)-এর নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে তার শয়নকক্ষের ভেতরে বাঁশের তৈরি ধান রাখার মাচার ওপর চারটি বস্তায় রক্ষিত ৬০৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য “এস্কাফ” এবং দুইটি পোটলায় স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ আকবর আলী (৫৮), পিতা: মৃত শুকারু মামুদ, সাং: কুরুষা ফেরুষা, ইউপি: নাওডাঙ্গা, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম-কে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
