ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৪
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১১, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
পঠিত: 38 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল্লাহ শিকদারকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, শুক্রবার (১০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তদন্তে জানা যায়, গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে আব্দুল্লাহ শিকদার ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সৃষ্ট সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যান্য বন্দিদের সঙ্গে বৈদ্যুতিক খুঁটি দিয়ে তৈরি মই ব্যবহার করে কারাগারের প্রাচীর টপকে তিনি পালিয়ে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে।

র‌্যাব জানায়, পালানোর পর গ্রেফতার এড়াতে আব্দুল্লাহ শিকদার বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০২১ সালের ৭ অক্টোবর সুদের টাকা আদায়কে কেন্দ্র করে দুই সহযোগীকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিবেশী লুৎফর রহমানকে হাতুড়ি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা হত্যা মামলায় বিচার শেষে আদালত আব্দুল্লাহ শিকদারসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।