কানাডার কুইবেকে এয়ারপোর্টে থাকা একটি বিমান পুড়লো আগুনে। রোববার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ভাইরাল হয়। খবর রয়টার্সের।
মন্ট্রিল-পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। এয়ার কানাডার একটি বিমানের শেষভাগে ছড়িয়ে পড়েছে আগুন। তাতে পুড়ছে এয়ারপোর্টে মালামাল বহনকারী একটি গাড়িও।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। কেউ হতাহত হননি, এমনটাও জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
