নিজস্ব প্রতিনিধি, কয়রা:
খুলনার কয়রা উপজেলায় সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে “হড্ডা আগুনতারা সমাজকল্যাণ সমিতি”র নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আনারুল ইসলাম এবং সহ-সভাপতি হয়েছেন আবুল বাসার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শায়ন্তী মুন্ডা। এছাড়া সহ-সাধারণ সম্পাদক মালতী মুন্ডা, সাংগঠনিক সম্পাদক হেমলা মুন্ডা, কোষাধ্যক্ষ সালমা খাতুন ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন রেক্সনা বেগম।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক বন্ধনা সরদার, সমাজকল্যাণ সম্পাদক অঞ্জলী রাণী মুন্ডা, মহিলা সম্পাদিকা স্বরসতী বালা মুন্ডা এবং দপ্তর সম্পাদক তাপস সরদার।
জানা গেছে, নতুন এ কার্যকরী কমিটির মেয়াদ ৩ বছর নির্ধারণ করা হয়েছে। কমিটির সদস্যরা সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সমিতির নেতৃবৃন্দ জানান, শিক্ষা, সমাজসেবা, নারীর উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সাংস্কৃতিক কার্যক্রম এবং যুব সমাজকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমিতির কার্যক্রম আরও জোরদার করা হবে।
এদিকে, নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার; মোঃ ইয়াসিন আলী শেখ, ইউনিয়ন কর্মী এবং রাজিবুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক।
