শিক্ষা গুরু
মোঃ সৈয়দুল ইসলাম
স্বরে আর ব্যঞ্জনে
শুরু হয় শিক্ষা ,
স্কুলে আর মাদ্রাসায়
গুরু দেয় দীক্ষা।
ফুলের মতো শিশুরা
খোলা রেখে কর্ণ,
গুরুদের কাছে রোজই
শেখে কত বর্ণ।
স্বরে অ স্বরে আ
শেখায় গুরু ববিতা,
ভাব ভঙ্গিতে শেখায় আরো
ছড়া আর কবিতা।
এক দুই তিন চার
শেখায় গুরু শান্ত,
এ বি সি শেখায় আরো
হয়ে খুব ক্লান্ত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
