শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ–
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিরাজগঞ্জ’র পরিচালনায় ও পাবনা জেলা পুলিশের আয়োজনে পাবনা জেলা পুলিশ লাইনস্ অডিটরিয়ামে কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের ০১ সপ্তাহ মেয়াদি ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর সার্টিফিকেট বিতরণী ও কোর্স সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জনাব মোঃ মাসুদ আলম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) “দক্ষতা উন্নয়ন কোর্স” এর প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন এবং কোর্স সম্পর্কে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করে কোর্সের সমাপ্ত ঘোষনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
