ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৬
আজকের সর্বশেষ সবখবর

কদমতলীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি ‘স্যুটার মহিন’ গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর কদমতলীতে ব্যবসায়ী হাসান (৪৪)-কে গুলি করে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে ‘স্যুটার মহিন’ (৪২)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ১০:৩০টায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ৬ মে বিকেল আনুমানিক ৫:১০টায় কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ রেললাইনের সংলগ্ন কাঁচা সড়কে ব্যবসায়ী হাসানের পথরোধ করে মহিনসহ কয়েকজন অস্ত্রধারী হামলাকারী। তারা ভুক্তভোগীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করে নগদ ১৯ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কদমতলী থানায় হত্যা চেষ্টাসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় র‍্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সাজেদুর রহমান মহিন হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।