ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৬
আজকের সর্বশেষ সবখবর

একযোগে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধের যুদ্ধে অবশ্যই জয়ী হব : স্বরাষ্ট্রমন্ত্রী

সত্যের কন্ঠ
আগস্ট ৪, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
পঠিত: 169 বার
Link Copied!

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘শুধু সরকার নয় পাশাপাশি সাধারণ মানুষসহ সকলকেই এই সমস্যা সমাধানের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে। যেমন করোনাকালীন বাংলাদেশ আওয়ামী লীগসহ কৃষক লীগ এবং সকল সহযোগী সংগঠন কৃষক ও মেহনতি মানুষের পাশে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেইভাবে একযোগে কাজ করলে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধের এই যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হব।’

আজ শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগ আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরির কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ কৃষক লীগ দেশ ও মানবতার কল্যাণে সব সময় বাংলাদেশের জনগণের পাশে কাজ করে চলেছে। ডেঙ্গু রোগের ভাইরাস বহনকারী এডিস মশা নিধনের এই যুদ্ধেও বাংলাদেশ আওয়ামী লীগ এবং কৃষক লীগসহ সকল সহযোগী সংগঠন মাঠে একসাথে কাজ করছে।

তবে এই এডিস মশার চাইতেও ভয়াবহ নাম বিএনপি। দেশের জনগণের দুর্দশা মুক্তিতে তাদের ভূমিকা কখনো ছিল না। তারা ব্যস্ত শুধু দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে। এডিস মশা মানুষকে কামড়ায় আর বিএনপি মানুষ হত্যা করে।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।