ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০১
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

সত্যের কন্ঠ
আগস্ট ৮, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ
পঠিত: 426 বার
Link Copied!

এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
মঙ্গলবার বিকেলে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা দিতে হবে।
সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হবে।

কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর শেষ হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।