ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের অগ্রযাত্রায় ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকতে চায় : ভারতীয় হাইকমিশনার

সত্যের কন্ঠ
আগস্ট ৯, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ
পঠিত: 230 বার
Link Copied!

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রায় ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকতে চায়।

মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনারা প্রাণ দিয়েছে। তখন থেকে ভারত ও বাংলাদেশের রক্তের সম্পর্ক ও বন্ধন সৃষ্টি হয়েছে। তাই উন্নয়নের অগ্রযাত্রায় ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকতে চায়।’

হাইকমিশনার আজ বুধবার গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দিতে মতুয়া মহাসংঘের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শ্রীধাম ওড়াকান্দি এসে পৌঁছালে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। এরপর তিনি হরিচাঁদ মন্দির ও গুরুচাঁদ মন্দির পরিদর্শন করেন। তিনি হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে প্রণাম শেষে যোগ দেন মতুয়া প্রতিনিধি সভায়। এরপর তিনি ওড়াকান্দি ঠাকুর পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের উদ্দেশ্যে ওড়াকান্দি ত্যাগ করেন।

বাংলাদেশ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মতুয়া মাতা সীমা দেবী ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর। এসময় মতুয়াচার্য অমিতাভ ঠাকুর ও মতুয়া মহাসংঘের সভাপতি দেবব্রত ঠাকুর উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।