আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— ১। শুভ চন্দ্র বর্মন (৩৬) এবং ২। নির্মল সরকার (৪০)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
